Web Analytics

জুলাই আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে তিনটি প্রকাশনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু। শুক্রবার সন্ধ্যা ৭টায় ডাকসুর সভাকক্ষে গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনাগুলো হলো মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত ‘তিতুমীরের বাঁশের কেল্লা থেকে জুলাইয়ের নিরস্ত্র জনতার প্রতিরোধ’, ‘রক্তের আখরে ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং ডাকসু সাহিত্য পত্রিকার তৃতীয় সংখ্যা ‘প্রতিভাস’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, ঢাবি ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিকসহ ডাকসু ও হল সংসদের নেতারা। বুলবুল বলেন, সাহিত্য-সংস্কৃতির কাজ অব্যাহত রাখতে হবে এবং বইগুলোতে সব মত ও পথের শিক্ষার্থীকে সম্পৃক্ত করার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

সাদিক কায়েম বলেন, প্রকাশনাগুলো কথিত কালচারাল ফ্যাসিজমের বয়ান ভাঙতে সহায়তা করবে। এস এম ফরহাদ বলেন, ‘রক্তের আখরে ঢাকা বিশ্ববিদ্যালয়’ বইয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নিহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ অন্তর্ভুক্ত হয়েছে। মুসাদ্দিক জানান, তিতুমীর ও জুলাইয়ের নিরস্ত্র প্রতিরোধ নিয়ে বইটিতে গবেষণামূলক প্রবন্ধ রয়েছে; অন্য বইটির উদ্দেশ্য শিক্ষার্থীদের আধিপত্যবাদ, সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে সজাগ রাখা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।