Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্ক ও কৃত্রিম সংকট দেখা দেওয়ায় সরকার সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করতে হবে। সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরে জারি করা এই নির্দেশনা ইতোমধ্যে দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুত করছে। সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি বিক্রির সীমা নির্ধারণ করেছে। বিভিন্ন পাম্পে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, মজুত করে রাখা, খোলা বাজারে বিক্রি ও পাচারের প্রবণতা দেখা যাচ্ছে।

এ অবস্থায় অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রি, খোলা বাজারে বিক্রি ও সম্ভাব্য পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।