দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্যের প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ও বিভিন্ন ছাত্র সংগঠন দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে শুক্রবার ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এ কর্মসূচির কথা জানান। তিনি জনসাধারণকে রাস্তায় সারারাত জেগে থেকে আন্দোলনের সঙ্গে সংহতি জানানোর আহ্বান জানান।
এসএফআই ২৪ জুলাই দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেওয়ার দাবি করেছে এবং অন্য ছাত্র ও গণসংগঠনকে এতে পাশে থাকার আহ্বান জানিয়েছে। সংগঠনটি ২৫ ও ২৬ জুলাই শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে প্রতীকী কর্মসূচিও ঘোষণা করেছে। এ সময় বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের ‘রিটার্ন গিফট’ হিসেবে মেলোডি চকলেট দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে বিরোধী সংসদ সদস্যদের কাছে চিঠিও পাঠিয়েছে এসএফআই। তাদের অভিযোগ, নিট প্রশ্নপত্র ফাঁস, ইউজিসি-নেট পরীক্ষায় অনিয়ম, দ্বাদশ শ্রেণির ফল প্রকাশে অসঙ্গতি এবং জাতীয় পরীক্ষা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।