Web Analytics

বাহরাইনের ভূখণ্ডে ইরানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সরকার ও সামরিক বাহিনী। বুধবার, ২ সেপ্টেম্বর বাহরাইনি সামরিক বাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে আসা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও প্রক্ষেপক সফলভাবে ধ্বংস করেছে। এক বিবৃতিতে তারা ইরানের বিরুদ্ধে রাজ্যের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে জঘন্য ও ধারাবাহিক আগ্রাসন চালানোর অভিযোগ তোলে।

সামরিক বাহিনী বলেছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব সামরিক ইউনিট এবং অস্ত্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় ঘণ্টার মধ্যে তৃতীয়বার জরুরি সতর্কবার্তা জারি করে নাগরিকদের শান্ত থাকতে এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলে। এক্সে দেওয়া পোস্টে কেবল সরকারি মাধ্যমের হালনাগাদ তথ্য অনুসরণের আহ্বানও জানানো হয়।

অন্যদিকে, আইআরজিসির রাজনৈতিকবিষয়ক উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি আরব দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানান। তাসনিমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ইরানের ওপর হামলায় ব্যবহৃত ভূখণ্ডে তেহরান চূর্ণবিচূর্ণকারী হামলা চালাতে দ্বিধা করবে না। তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।