Web Analytics

৭৩ বছরের নিষেধাজ্ঞা শিথিল করে বিত্তশালী অমুসলিম বিদেশি বাসিন্দাদের মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি আরব। ২০২৪ সালে রিয়াদের কূটনৈতিক পাড়ায় বিদেশি কূটনীতিকদের জন্য মদের দোকান খোলার পর ২০২৫ সালের শেষের দিকে ঘোষণা ছাড়াই নতুন নিয়ম চালু হয়, যার মাধ্যমে অমুসলিম প্রবাসীরাও বিয়ার, ওয়াইন ও স্পিরিট কিনতে পারছেন।

মদ কেনার জন্য প্রবাসীদের প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকতে হবে, যার বার্ষিক খরচ ১ লাখ রিয়াল, অথবা মাসিক আয় অন্তত ৫০ হাজার রিয়াল হতে হবে। মুসলিম প্রবাসীদের কাছে মদ বিক্রি করা হবে না। ক্রেতাদের দোকানে প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় পরিচয় জানাতে হবে।

১৯৫২ সালে সৌদি আরব মদ বিক্রি নিষিদ্ধ করে। সাম্প্রতিক এই শিথিলতা দেশটির ভাবমূর্তি পুনর্গঠন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বৃহত্তর সংস্কার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।