বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম, বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী।
অভিনন্দন জানানোর জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সাক্ষাতের তথ্য জানানো হয়েছে। বৈঠকে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন।
রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সাক্ষাৎকালে দেশের বিভিন্ন বিষয় নিয়েও তাদের আলোচনা হয় বলে বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।