Web Analytics

বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। মোবাইল-ফার্স্ট দর্শকদের কথা মাথায় রেখে তৈরি এই সিরিজটি সম্পূর্ণ ভার্টিক্যাল ফরম্যাটে নির্মিত হয়েছে, যেখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। মায়ের দোয়া স্টুডিওস প্রযোজিত ও মিরাজ হোসেন পরিচালিত সিরিজটির বিশেষ স্ক্রিনিং সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, মিডিয়া পেশাজীবী ও অতিথিরা।

গল্পে দেখা যায় এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাপড়ুয়া তরুণীকে, যার গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। মায়ের নীরব সমর্থনে সে ইউটিউবে লাইভ স্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে নিজের দর্শকগোষ্ঠী তৈরি করে। কিন্তু একসময় সেই গোপন বিষয়টি বাবার সামনে প্রকাশ পেলে শুরু হয় বাবা-মেয়ের মুখোমুখি অবস্থান। পরিবার, দূরত্ব ও আত্মপরিচয়ের অনুসন্ধান নিয়েই এগিয়ে যায় গল্পটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ছোট পরিসরে গল্প বলার এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল বিনোদন অঙ্গনে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।