Web Analytics

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ঝুঁকিপূর্ণ মণ্ডপে আটজন এবং সাধারণ মণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্ব পালন করবেন।

সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপ নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৬ হাজার ৯১৪টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মণ্ডপগুলোর মধ্যে সমন্বয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিতে ১০৪টি স্ট্রাইকিং পেট্রোলও দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা সমন্বয়ে গত বছরের মতো এবারও শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হবে এবং এতে ৬৬ হাজার সদস্য নিবন্ধিত থাকবেন। অ্যাপের মাধ্যমে দ্রুত তথ্য পাওয়া ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা যাবে। সদস্যদের তদারকিতে নিজস্ব মনিটরিং ব্যবস্থা থাকবে; অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালনের কারণে খাবারসহ সদস্যদের লজিস্টিক সহায়তা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।