Web Analytics

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ৩ থেকে ৮টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে, যার মধ্যে ২ থেকে ৩টি তীব্র আকার ধারণ করতে পারে। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। যদিও সামগ্রিকভাবে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফেব্রুয়ারির শেষার্ধে ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।