Web Analytics

তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বলেছেন, ইসরাইলের বর্তমান কট্টর ডানপন্থী সরকারের সম্প্রসারণবাদী নীতি ও আগ্রাসন বন্ধ হলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইস্তাম্বুলে ন্যাটোর এক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি কয়েক দশকের অবিচারের অবসান ও ন্যায়বিচার নিশ্চিত না হলে এই অঞ্চলে শান্তি আসবে না।

তিনি বলেন, ইসরাইলের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ হলে শুধু ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে না, বরং বিশ্ব শান্তিও আরও সুদৃঢ় হবে। কুরতুলমুশ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকটের কার্যকর সমাধান নেই।

তিনি সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে এই উদ্যোগগুলো স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।