Web Analytics

টানা আট দিনের ছুটি শেষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও সার্ভার জটিলতায় প্রথম দিনই বাণিজ্য ব্যাহত হয়েছে। শনিবার সীমিত পরিসরে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পচনশীল পণ্য খালাস করা হলেও রোববার দুপুর পর্যন্ত স্বাভাবিক অনলাইন কার্যক্রম শুরু করা যায়নি। দুপুর ১২টার পর সার্ভার সচল হলে বাণিজ্যে গতি ফেরে।

দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় ভারত থেকে ৭৬টি ট্রাকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৪১টি ট্রাকে পণ্য রপ্তানি হয়। ব্যবসায়ীরা জানান, সার্ভার জটিলতার পাশাপাশি ভারতের পেট্রাপোল বন্দরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রমও বিলম্বিত হয়। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে নিয়মিত বাণিজ্য বন্ধ ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, দীর্ঘ ছুটিতে সীমান্তের দুই পাশে তীব্র পণ্যজট তৈরি হয়। অনলাইন কার্যক্রম শুরুর পর কাস্টমস কর্মকর্তা ও প্রায় ২,০০০ হ্যান্ডলিং শ্রমিক পণ্য খালাসে কাজ করেন। বন্দর ও কাস্টমস কর্মকর্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় বাণিজ্য চালুর উদ্যোগ নেওয়া হয়েছে; তবে বারবার সার্ভার ডাউন হওয়ায় ব্যবসায়ীরা স্থায়ী সমাধান দাবি করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।