Web Analytics

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে মাছ ধরার সময় বজ্রপাতে এক মাছশিকারির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে জগন্নাথপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে খালিয়াজুরী থানার ওসি নাসিরউদ্দিন জানান। নিহতের নাম আব্দুল মোতালিব (৫৫), তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোতালিবসহ তিনজন মাছশিকারি সকালে অটোরিকশায় করে নিজ এলাকা থেকে ধনু নদে মাছ ধরতে যান। জগন্নাথপুর গোদারাঘাট এলাকায় বড়শি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মোতালিব বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।