Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন বিকল্প নৌপথ ঘোষণা করেছে। আলজাজিরার প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ’র বরাতে জানানো হয়, এই পদক্ষেপের লক্ষ্য হলো সম্ভাব্য সমুদ্র মাইন ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজ চলাচলকে নিরাপদ রাখা।

আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, প্রণালী অতিক্রমকারী সব জাহাজকে তাদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার করতে হবে। ঘোষণায় বলা হয়, এই রুটগুলো অনুসরণ করলে জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে এবং সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হবে।

এই পদক্ষেপের মাধ্যমে ইরান হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণে তাদের ভূমিকা জোরদার করছে, যদিও ঘোষণায় বিকল্প রুটের বিস্তারিত বা নির্দেশনার মেয়াদ উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।