Web Analytics

ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তীব্র আর্থিক চাপে পড়েছে। প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর পরিশোধিত জ্বালানির গড় দাম অক্টোবরে ব্যারেলপ্রতি ১৫৪ দশমিক ১৪ ডলার থেকে এপ্রিলে ১৯৫ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে। এতে করে বছরে প্রায় ৮০ মিলিয়ন ব্যারেল জ্বালানি ব্যবহারকারী বিভাগটির জন্য এক বিলিয়ন ডলারেরও বেশি অতিরিক্ত ব্যয় হতে পারে।

সামরিক নেতারা বেসামরিক জ্বালানি ও বাণিজ্যিক বিমান ভাড়ার ক্রমবর্ধমান খরচ নিয়েও লড়াই করছেন। প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে সেনারা প্রায়ই বাণিজ্যিক ফ্লাইট, ভাড়া করা গাড়ি ও ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভর করেন, ফলে জ্বালানির দাম বৃদ্ধি বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

এ কারণে ভ্রমণ ব্যয় কঠোর পর্যালোচনার আওতায় এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত এপ্রিল থেকে কিছু ইউনিট খরচ নিয়ন্ত্রণে রাখতে প্রশিক্ষণ ও অন্যান্য অনুষ্ঠানের ভ্রমণ কমিয়েছে বা বাতিল করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।