ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শাসকরা শুধু ইরান বা ইসলামি প্রতিরোধের শত্রু নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর শত্রু। রোববার ‘ইউনিটি উইক’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর নেতাদের প্রকৃত শত্রু চিহ্নিত করে তাদের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।
খামেনির মতে, মুসলিম উম্মাহর সমস্যার সমাধান ঐক্য, পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার মধ্যেই নিহিত। তিনি বলেন, মুসলিম দেশগুলোর ধর্মীয় ও মতাদর্শগত পার্থক্যের পাশাপাশি জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক বিভেদকে শত্রুরা বিভাজন তৈরির জন্য কাজে লাগানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইরানে মুসলিম ঐক্যের একটি সফল দৃষ্টান্ত রয়েছে এবং সেখানে শত্রুদের ষড়যন্ত্র তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে বিভেদ উসকে দিয়ে মুসলিম উম্মাহকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন। তার বার্তায় মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি জোরদার এবং অভ্যন্তরীণ বিভাজন প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।