Web Analytics

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বরং তা বাস্তবায়নে বিশ্বাস করে। শুক্রবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সংবর্ধনায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল-নদী খনন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে।

তিনি আরও বলেন, বিএনপি জ্ঞানভিত্তিক ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা অচিরেই দৃশ্যমান হবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যাতে মানুষ দিনরাত চিকিৎসাসেবা পায়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের নিয়ন্ত্রণ বা নির্যাতন করবে না। ঝালকাঠির সাংবাদিকদের আবাসন সংকট নিরসনে খাস জমিতে সাংবাদিক পল্লী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।