Web Analytics

টানা বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার সাদেক পোল্ট্রি ফার্ম তলিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়ায় এ ঘটনা ঘটে। এতে ফার্মের ১৫শ মুরগি মারা যায়, যার আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ টাকার বেশি। ফার্মের মালিক তরুণ উদ্যোক্তা মো. সাদেক জানান, তিনি ও তার কর্মচারীরা প্রাণপণ চেষ্টা করেও কোনো মুরগি বাঁচাতে পারেননি।

সাদেক জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব ঘোচাতে তিনি এই ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এখন ঘরবাড়ি পানিতে তলিয়ে এবং মুরগি মারা যাওয়ায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

ঘটনার পর বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. এস আরেফিন ক্ষতিগ্রস্ত ফার্মটি পরিদর্শন করেন এবং সাদেককে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।