Web Analytics

জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের জন্য সরকারি ও বেসরকারি গণপরিবহনে বিশেষ ভাড়ায় ছাড়, জীবন বীমা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা ও কল্যাণে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানানো হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন ও বীমা খাতের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। খেলাধুলার সময় দুর্ঘটনা, আঘাতজনিত চিকিৎসা ব্যয় এবং জীবনের সামগ্রিক আর্থিক ঝুঁকি মোকাবিলায় খেলোয়াড়দের জীবন ও স্বাস্থ্য বীমার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সুবিধাগুলো কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পরিবহন মালিক সমিতি ও বীমা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। ক্রীড়াসংশ্লিষ্টরা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে উদীয়মান ও কৃতী খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা কমবে এবং তারা দেশের জন্য আরও আত্মবিশ্বাসের সঙ্গে সাফল্য আনতে পারবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।