Web Analytics

চট্টগ্রামে জুলাই বিপ্লবে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই আদেশ দেন। মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য ২৬ জুলাই দিন ধার্য করা হয়েছে।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন গ্রেপ্তার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, যাদের মধ্যে ছিলেন সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা আজিজুর রহমান। আদালত তাদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ পাঠ করে শোনান। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আরও কয়েকজন। এই আদেশের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।