Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত এবং জনজীবন অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার রাজশাহীতে আখচাষিদের মধ্যে সরকারি প্রণোদনার অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোয়েন্দা তথ্যে একদল সীমান্তের ওপার থেকে অর্থ পাঠানোর এবং আরেকটি চক্র দেশে বিশৃঙ্খলা তৈরির তথ্য পাওয়া গেছে।

তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ওই অর্থ ব্যবহার করে বিভিন্ন কলকারখানায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়া এবং অন্যান্য অপতৎপরতা চালানো হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের আগে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা ও টিকিট বিক্রির রাজনীতি করা পক্ষগুলোকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন তারা এক হয়ে দেশের স্বাভাবিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে। তিনি তিস্তা ও পদ্মায় ব্যারেজ, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন পুনরায় চালু এবং উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।