Web Analytics

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। শুক্রবার প্রজ্ঞাপন দুটি জারি করা হলেও শনিবার তা প্রকাশ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার নিজ পদ ত্যাগ করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তাঁর দায়িত্ব পালনের আদেশও অবিলম্বে কার্যকর হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।