Web Analytics

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সমর্থক ও ডেমোক্র্যাট-ঘেঁষা ভোটারদের মধ্যে সিএনএনের নতুন জনমত জরিপে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দলের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন। ২ আগস্ট ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয়তার নিরিখে তিনি দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টিকেও ছাড়িয়ে গেছেন।

জরিপে মামদানির নেট ফেভারেবিলিটি ৫৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের নেট জনপ্রিয়তা ৪৫ শতাংশ। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজের নেট ফেভারেবিলিটি ২২ শতাংশ এবং সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারের জনপ্রিয়তা ১ শতাংশে নেমেছে।

ফলাফল বিশ্লেষণে বলা হয়েছে, ডেমোক্র্যাট ভোটাররা দীর্ঘদিনের নেতৃত্বের চেয়ে নতুন প্রজন্মের নেতাদের ওপর বেশি আস্থা রাখছেন। মাত্র সাত মাস আগে নিউইয়র্কের মেয়রের দায়িত্ব নেওয়া মামদানি অল্প সময়েই দলের ভেতরে শক্তিশালী জনসমর্থন তৈরি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল সমর্থকদের আস্থার বিষয়টি নিয়ে বর্তমান দলীয় নেতৃত্বকে নতুন করে ভাবতে হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।