Web Analytics

প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুলবর্ষ’ উদযাপনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনকে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নজরুলবর্ষ উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন, লোগো ও পোস্টার তৈরি, স্মারক ডাকটিকিট প্রকাশ এবং ৬৪ জেলা ও ৭৪টি বিশেষ উপজেলায় ১৮ থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুলবর্ষ ঘোষণার পর মন্ত্রণালয় এ কর্মসূচি গ্রহণ করে। চলতি অর্থবছরের বাজেট থেকে এসব আয়োজনের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি নজরুলের সাহিত্য, সংগীত ও অন্যান্য সৃষ্টিকর্ম নিয়ে গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে।

নজরুলবর্ষের এই বছরব্যাপী আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে কবির জীবন, সাহিত্য ও আদর্শের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করাই সরকারের মূল লক্ষ্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।