Web Analytics

ফিলিস্তিনের গাজা সিটিতে রাতভর ইসরাইলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়, যখন অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনে আগুন ধরে গেলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু, নারী ও বৃদ্ধসহ একই পরিবারের সদস্যরা অ্যাপার্টমেন্টে আটকা পড়েন এবং উদ্ধারকাজে ব্যাপক বেগ পেতে হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েকজন ভুক্তভোগী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

গাজার সরকারি তথ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী তিন হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তারা শান্ত পরিস্থিতি ভেবে ঘুমাতে গিয়েছিলেন, কিন্তু বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের শব্দে ঘুম ভেঙে যায়।

বাসিন্দারা আশঙ্কা করছেন, যুদ্ধবিরতির ভঙ্গুর অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে এবং বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।