Web Analytics

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের বিন্যাসে নমনীয়তা আনতে সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করেছে সরকার। গত ২৮ অক্টোবর জারি এবং রোববার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলের নকশা বিবেচনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভিন্ন মাপের প্লেট অনুমোদন এবং এক আনুভূমিক রেখায় রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের অনুমতি দিতে পারবে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

সামনের নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে বিদ্যমান বিধিগত জটিলতা নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিএ বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট অনুমোদন দিতে পারবে। সংস্থাটি অক্ষরের উচ্চতা, ফাঁকা জায়গা, জেলা বা অঞ্চলের নাম, যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষর, সংখ্যার দূরত্ব এবং হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারার ক্ষমতাবলে ২০২২ সালের বিধিমালার ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

বিআরটিএ সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর করেছে। নির্ধারিত সময়ে বিপুলসংখ্যক মোটরসাইকেলে প্লেট লাগানো সম্ভব হবে না বিবেচনায় সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অনুমোদিত আরএফআইডি পেছনের প্লেটের পাশাপাশি সামনের ম্যানুয়াল প্লেট বাধ্যতামূলক করা হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।