Web Analytics

নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাশেদ, নাছির উদ্দিন, শিহাব উদ্দিন ও মো. মাকসুদ, যারা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসি’র তত্ত্বাবধানে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে দলটি চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে অভিযান চালায়। সেখানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছিল বলে জানা যায়। অভিযানে ১৪০০ লিটার ডিজেল ও একটি গাড়ি জব্দ করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিন উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।