Web Analytics

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় ২০ মার্চ ২০২৬ তারিখে কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি ১০টি প্রতিশ্রুতি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে নারীদের জন্য মাসিক ভাতা এবং বেকার যুবকদের জন্য ‘বাংলার যুব সাথী’ নামে নতুন ভাতা প্রকল্প। কৃষকদের উন্নয়ন এবং প্রতিটি ঘরে নিরাপদ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

মমতা বন্দোপাধ্যায় জানান, সরকারি চিকিৎসা সবার জন্য নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক ও ছোট শহরে চিকিৎসা ক্যাম্প করা হবে। এই স্বাস্থ্যসেবা উদ্যোগকেই ইশতেহারের সবচেয়ে বড় প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া কলকাতাকে পূর্ব ভারত ও বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, বাসস্থান ও প্রশাসনিক সুবিধা আরও সহজলভ্য করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি জানান, ঈদের পর থেকেই তিনি নির্বাচনি প্রচারে নামবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।