Web Analytics

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি ছিল তার বিদায়ী ভাষণ, কারণ পরদিনই দেশে নতুন সরকার গঠিত হবে।

সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একইদিন বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রীরাও শপথ গ্রহণ করবেন। এর মাধ্যমে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যকাল শেষ হবে।

ভাষণে ইউনূস সাম্প্রতিক নির্বাচনের ঐতিহাসিক গুরুত্ব এবং জুলাই সনদের বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, যা ফ্যাসিবাদ পুনরাগমনের পথ বন্ধ করবে বলে তিনি ইঙ্গিত দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।