Web Analytics

ঈদুল আযহা উপলক্ষে সোমবার থেকে শুরু হচ্ছে টিসিবির বিশেষ ট্রাকসেল কার্যক্রম, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে টিসিবি। আগারগাঁও পিএসসি ভবনের পশ্চিম পাশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন। নিম্ন আয়ের কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্য ৬টি বিভাগীয় শহরে ১৫টি করে এবং ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম চলবে। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। ভোক্তারা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১৩০ টাকা), এক কেজি চিনি (৮০ টাকা) এবং দুই কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা) ক্রয় করতে পারবেন।

ট্রাকের মাধ্যমে প্রায় ১৩,৯৩৯ মেট্রিকটন পণ্য বিক্রি হবে এবং মে মাসে প্রায় ৭২ লক্ষ কার্ডধারী পরিবারের কাছে ৩৪,৮৪৮ মেট্রিকটন পণ্য সরবরাহ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।