Web Analytics

ব্রুকলিনে জন্ম ও বেড়ে ওঠা ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নারী আবের কাওয়াস নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর আসনে জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি নিউইয়র্কের আইনসভায় নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হয়েছেন। একই সঙ্গে হিজাব পরিহিত প্রথম নারী হিসেবে আইনসভায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। ৯০ শতাংশ ভোট গণনা শেষে কাওয়াস মোট ভোটের ৭৫ শতাংশ পেয়েছিলেন। জয়ের পর এক্সে তিনি লেখেন, “আমরা ইতিহাস গড়েছি।”

কাওয়াসের নির্বাচনী স্লোগান ছিল “মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই”। তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা, দ্রুত ও নির্ভরযোগ্য গণপরিবহন, সাশ্রয়ী আবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসীদের অধিকার রক্ষা এবং যুদ্ধে অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য কাওয়াসকে সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসওম্যান রাশিদা তালাইব।

রাজনীতিতে আসার আগে কাওয়াস ১৫ বছরের বেশি সময় শ্রমিক, অভিবাসী সম্প্রদায় ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সংগঠক হিসেবে কাজ করেছেন। তিনি ফেডারেল অভিবাসন আইন প্রয়োগে অঙ্গরাজ্যের সহযোগিতা বন্ধে প্রস্তাবিত নিউইয়র্ক ফর অল অ্যাক্টের পক্ষে। কগনাইটের সঙ্গে নিউইয়র্ক পুলিশ বিভাগের ৭ লাখ ৫০ হাজার ডলারের নজরদারি প্রযুক্তি চুক্তিরও বিরোধিতা করেন তিনি। নাগরিক অধিকার সংগঠনগুলোর প্রতিবাদের মুখে পুলিশ বিভাগ গত সপ্তাহে চুক্তিটি থেকে সরে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।