Web Analytics

২০২৬ সালের ১২ মার্চ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুতেই দেখা যায় এক ভিন্নধর্মী হাস্যরসের মুহূর্ত। দ্বাদশ সংসদের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় অধিবেশন পরিচালনার জন্য কেউ ছিলেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে প্রথম অধিবেশনের সভাপতিত্বের জন্য মনোনীত করেন, যা বিরোধী দলও মেনে নেয়।

বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের বক্তব্যে বলেন, ড. মোশাররফ একজন প্রবীণ নেতা এবং তার মনোনয়নে তারা সন্তুষ্ট। তিনি আরও বলেন, আগে যদি বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হতো, তাহলে আরও ভালো হতো, তবে তারা তাকেই সমর্থন দিতেন। বক্তব্যের একপর্যায়ে তিনি রসিকতা করে বলেন, “ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও মনে হয় তার আশপাশে।”

তার এই মন্তব্যে পুরো সংসদে হাসির রোল পড়ে এবং অধিবেশনকক্ষে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।