Web Analytics

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০টি নির্দেশনা জারি করেছে। অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ শিরোনামে এক দিনের প্রশিক্ষণ আয়োজন করবে। কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এই প্রশিক্ষণ বিনা মূল্যে বাস্তবায়ন করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রশিক্ষণ শেষে দৈনিক অনুশীলন কার্যক্রম নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি মনিটরিং পুল গঠন করতে হবে। প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী কাউন্সেলিং সেবা প্রদান, বাংলাদেশ স্কাউটস সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা এবং প্রয়োজনে অভিভাবকদেরও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আঞ্চলিক শিক্ষা কর্মকর্তারা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবেন।

এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থী ও শিক্ষকদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা, যা কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।