Web Analytics

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, দেশে ইন্টারনেট ব্যবহারের হার ৫৩ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। তবে ব্যবহারকারীদের কারিগরি দক্ষতা সীমিত এবং শহর-গ্রামের মধ্যে ব্যবহারের ব্যবধান এখনো ৩২ দশমিক ১ শতাংশ। শহরে ৭৫ দশমিক ৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও গ্রামে এ হার মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ।

ভৌগোলিকভাবে দেখা যায়, ঢাকা বিভাগে ইন্টারনেটের প্রবেশাধিকার সবচেয়ে বেশি, আর সবচেয়ে পিছিয়ে রয়েছে পঞ্চগড় জেলা। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রেও ঢাকার পরিবারগুলো এগিয়ে থাকলেও ঠাকুরগাঁও সবচেয়ে পিছিয়ে। জরিপে আরও দেখা গেছে, ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু মাত্র ১১ দশমিক ৩ শতাংশ কম্পিউটার ব্যবহার করেন।

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৬৪ দশমিক ৪ শতাংশ সরকারি চাকরির তথ্য, ৪৯ দশমিক ৮ শতাংশ খেলাধুলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান করেছেন এবং মাত্র ১১ দশমিক ৬ শতাংশ অনলাইনে কেনাকাটা করেছেন। উচ্চমূল্যের কারণে ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে আগ্রহী নন বলে জরিপে উঠে এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।