Web Analytics

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রোববার নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শনকালে রিয়ার অ্যাডমিরাল মুসা দায়িত্বরত সদস্যদের সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নৌবাহিনী ও অন্যান্য বাহিনী যৌথভাবে কাজ করছে।

আইএসপিআর জানিয়েছে, স্থল ও নৌপথে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।