Web Analytics

শিক্ষার্থীদের স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, সুষ্ঠু পরিবেশ বজায় থাকতেই দ্রুত এই নির্বাচন আয়োজন করা প্রয়োজন।

দুলু বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির সরকার প্রায় আট মাস দেশ পরিচালনা করছে এবং এর আগে অন্তর্বর্তী সরকার প্রায় ১৮ মাস দায়িত্বে ছিল। তবে কোনো সরকারই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি নির্বাচন আয়োজন করেনি বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় জবাবদিহির ঘাটতি তৈরি হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি চলছে বলে তিনি অভিযোগ করেন।

বিবৃতিতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম, লুটপাট ও সুষ্ঠু শিক্ষার পরিবেশের অভাবের অভিযোগ করা হয়, যা শিক্ষার মানোন্নয়নে বাধা দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন শুরু হলেও এসব প্রতিষ্ঠানে নির্বাচন নিয়ে গড়িমসির অভিযোগ তোলা হয়েছে। ভর্তি শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরুর সঙ্গে ভোটার তালিকা তৈরির কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার দাবি জানান দুলু।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।