Web Analytics

জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া সরকারের পক্ষ থেকে গুরুতর আদালত অবমাননা। বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির জানান, সর্বোচ্চ আদালতের নির্দেশে সচিবালয় গঠিত হয়েছিল এবং বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আগামীকাল আদালত অবমাননার আবেদন করা হবে।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয় এবং সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী কর্মকর্তাদের পরবর্তী পদায়নের নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা আইন ও বিচার বিভাগে সংযুক্ত থাকবেন। ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।