Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রোববার জাতীয় সংসদে জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে রপ্তানি হয়েছে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলার এবং আমদানি হয়েছে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ থেকে ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি হয়েছে। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য দেন।

মন্ত্রী বলেন, দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের অগ্রাধিকার বাজারসুবিধা হারানোর কারণে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সার্কভুক্ত আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে; এর মধ্যে ভারতের সঙ্গে ঘাটতি সবচেয়ে বেশি।

২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। ওই সময়ে ভারতে রপ্তানি হয় ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলার এবং ভারত থেকে আমদানি হয় ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে এ ঘাটতি ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলার বলে মন্ত্রী উল্লেখ করেন। সাফটা ও আপটার আওতায় তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য ছাড়া ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।