Web Analytics

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অর্থবহ পরিবর্তনের জন্য রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে এবং এ জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ জরুরি। শনিবার, ১৬ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিছু কাজ মানবকল্যাণের তাগিদে করা হয়, আর বিত্তবান হওয়ার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। শিল্প, সাহিত্য ও চলচ্চিত্রের সঙ্গে যুক্তদের এই পার্থক্য স্পষ্টভাবে বুঝে কাজ করতে হবে। সমাজ পরিবর্তনের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র আন্দোলনের রোডম্যাপ যেন সমাজ পরিবর্তনের দিকেও প্রসারিত হয়, তবে কোনো গোষ্ঠীগত আদর্শের ভিত্তিতে নয়।

তিনি সতর্ক করে বলেন, আদর্শভিত্তিক পরিবর্তন অনেক সময় গোষ্ঠীর স্বার্থে প্রোপাগান্ডায় পরিণত হয় এবং গোষ্ঠীর দাস মুক্তবুদ্ধির অধিকারী হতে পারে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।