Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ নেতাদের হত্যা করা তাঁর জন্য ‘বড় সম্মানের’ বিষয়। শুক্রবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিকভাবে ইরানের ‘সন্ত্রাসী শাসনব্যবস্থা’ সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তাঁর দাবি, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ধ্বংস করা হচ্ছে, এমনকি তাদের নেতাদেরও পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সমালোচনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় সামরিক শক্তি, সীমাহীন গোলাবারুদ ও পর্যাপ্ত সময় রয়েছে। তিনি ইরানের নেতাদের ‘পাগল বদমাশ’ আখ্যা দিয়ে বলেন, তারা ৪৭ বছর ধরে নিরীহ মানুষ হত্যা করেছে, আর এখন তিনি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে, তাদের হত্যা করছেন—যা তাঁর জন্য বড় সম্মানের বিষয়।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই খামেনি নিহত হন। পরে ৮ মার্চ ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।