Web Analytics

ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রার্থী মির্জা আব্বাস শনিবার বিকেলে শাহজাহানপুরের নিজ বাসভবনে তার প্রতিদ্বন্দ্বী আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলমকে চায়ের দাওয়াতে আমন্ত্রণ জানান। ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা সৌজন্য সাক্ষাতে অংশ নেন এবং একই টেবিলে আলাপচারিতার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

মেঘনা তার পোস্টে লেখেন, তিনি ও তার গণঅধিকার পরিষদ দল মির্জা আব্বাসের চায়ের দাওয়াত গ্রহণ করে কাচ্চি বিরিয়ানি খেয়েছেন। তিনি উল্লেখ করেন, তার রাজনীতি প্রতিহিংসার নয়, বরং পারস্পরিক সম্মান ও দেশের স্বার্থে ঐক্যের পক্ষে। একই সঙ্গে তিনি ঢাকা-৮ আসনে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে মেঘনা তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে মির্জা আব্বাসের বাসার একটি ছাগলকে আদর করতে দেখা যায়। এই সাক্ষাৎ নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সৌজন্য ও সহমর্মিতার একটি উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।