Web Analytics

বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকেরা প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। তবে উৎসবমুখর পরিবেশের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বিএনপি নেতাকে গুলি ও জামায়াত প্রার্থীর সভা থেকে অস্ত্রসহ দুজন আটক হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, ঢাকা-৭ আসনে তাদের প্রার্থী হাফেজ এনায়েত উল্লাহর ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। দলটি সরকার ও নির্বাচন কমিশনের কাছে ভোটকে ভয়ভীতিমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা রক্ষা সরকারের ও সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব। দলীয় নেতারা অভিযোগ করেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। জাতীয় নাগরিক পার্টি ও বিএনপিও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।

বিরোধী দলগুলো সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকেও দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে, যাতে নির্বাচনি সহিংসতা রোধ ও জনগণের আস্থা পুনরুদ্ধার করা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।