Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী ত্রিপক্ষীয় বৈঠকেই এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৭’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরওয়ার বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ন্যূনতম ৩১ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ১৪ থেকে ১৮ হাজার টাকা দিয়ে একজন শ্রমিকের জীবনধারণ সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। শ্রমিকদের ঘাম ও শ্রমের ওপর দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও তাঁদের উপযুক্ত মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না বলেও তিনি বলেন।

পোশাক খাতের অনিয়ম ও চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি বা গোষ্ঠীর চাঁদাবাজির দায় সাধারণ শ্রমিকদের ওপর চাপানো যাবে না। এসব অপরাধ প্রতিরোধ ও দমনের প্রাথমিক দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শ্রমিক সংগঠনের নামে হুমকি, অর্থ আদায় এবং কারখানায় অগ্নিসংযোগের ভয় দেখানোর অপতৎপরতা অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।