Web Analytics

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে দুই কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। শনিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশের অর্থনীতির বুনিয়াদ হলো ক্ষুদ্র ও কুটির শিল্প, যা বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্ত্রী জানান, সরকার এ খাতে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটানো হবে। সৈয়দপুর ও আশপাশের এলাকায় কৃষি প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।

তিনি আরও বলেন, বেকারত্ব সমস্যা সমাধানই সরকারের প্রথম কাজ এবং এ লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। সৈয়দপুর শিল্পনগরী পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য, সচিব, করপোরেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।