Web Analytics

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় অভিযানে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীরদ্বীপ আউটপোস্টের সদস্যরা ৭ অক্টোবর এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায় বলে জানান মিডিয়া কর্মকর্তা।

পরে কোস্টগার্ড সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।