Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দিনের ধারাবাহিক গোয়েন্দা অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের মধ্যে রয়েছে গোল্ড পেস্ট, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, মোবাইল ফোন, সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি ওষুধ এবং মদ। বিমানবন্দরের এ, বি ও সি-শিফটের পৃথক অভিযানে চোরাচালান ও অবৈধ আমদানির একাধিক চেষ্টা নস্যাৎ করা হয়েছে।

২১ আগস্ট দুবাই থেকে আসা Flydubai-এর FZ501 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে আইফোন, পিক্সেল ফোন, ১৬১ কার্টন MOND সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ পাওয়া যায়। একই দিনে EK582 ও QR640 ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক হয়। এসব পণ্যের মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা। ২০ আগস্ট তিন যাত্রীর কাছ থেকে সিগারেট, ৬৯ কেজি নিষিদ্ধ ক্রিম, মিল্ক পাউডার ও ক্রিমজাতীয় ওষুধ জব্দ করা হয়।

অন্য অভিযানে ১৯৮ পিস ভ্যাপ, রেডমি ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও মদ আটক হয়। ১৭ আগস্ট ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। সিআইআইডি জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও শিফটভিত্তিক নজরদারির মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।