Web Analytics

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে একটি হাতে তৈরি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে ভীতি দেখা দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এ বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে যে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুষ্কৃতিকারীদের শনাক্তের কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।