Web Analytics

তেল রপ্তানি স্বাভাবিক থাকা সত্ত্বেও সৌদি আরবের ব্যাংকিং খাতে তারল্য সংকট ও আমানত প্রবৃদ্ধি কমে যাওয়ার চাপ দেখা দিয়েছে। মঙ্গলবার ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ব্যাংক অব আমেরিকা বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাব এবং সংযুক্ত আরব আমিরাতের তারল্য সংকট এ পরিস্থিতি তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি ও ইউএই ব্যাংকগুলোর মধ্যে আন্তব্যাংক লেনদেন বেশি হওয়ায় ইউএইর সংকট সৌদি আরবের আমানত প্রবাহেও প্রভাব ফেলছে। দুর্বল অর্থনীতির মধ্যে সৌদি সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে অর্থ তুলে নিচ্ছে, অথচ ঋণের চাহিদা বেশি। এতে বাজারে অর্থের জোগান সংকুচিত হচ্ছে এবং ঋণের খরচ বাড়ছে। ডলারের সঙ্গে রিয়ালের বিনিময় হার যুক্ত থাকায় সুদনীতি ফেডারেল রিজার্ভের নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হয়।

তারল্য সংকটের মধ্যেও সৌদি আরব তেল উৎপাদন বাড়িয়েছে। ওপেককে দেওয়া তথ্যে দেশটি জানিয়েছে, অক্টোবরে দৈনিক ১ কোটি ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। এটি ফেব্রুয়ারির পর সর্বোচ্চ উৎপাদন। হুথিদের হামলায় জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও রিয়াদের আরামকো টাওয়ারও লক্ষ্যবস্তু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।