Web Analytics

রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্বাভাবিক হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার দিকে আড়ানী-আব্দুলপুর অংশের পুরোনো রেললাইনের কয়েকটি স্থানে তীব্র গরমের কারণে ভাঙন দেখা দেয়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শুরু করেন।

আড়ানী ও আব্দুলপুর রেলস্টেশনের মধ্যবর্তী একাধিক স্থানে রেললাইন ভেঙে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছাড়তে পারেনি। মেরামত শেষে আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র বলছে, আড়ানী-আব্দুলপুর অংশটি রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, যাত্রী ও ট্রেনের নিরাপত্তার জন্য ত্রুটিপূর্ণ অংশে চলাচল বন্ধ রাখা হয়েছিল। শ্রমিক ও প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার পর পর্যায়ক্রমে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।