Web Analytics

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সোমবার এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিনের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই পদক্ষেপকে ব্যাংক খাতের জন্য সময়োপযোগী ও বিচক্ষণ বলে উল্লেখ করে। এবিবি জানায়, ইসলামী ব্যাংক ঘিরে রাজনৈতিক মাত্রা পাওয়া পরিস্থিতি এবং ব্যাংকটির পদ্ধতিগত গুরুত্ব বিবেচনায় তারা ১০ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল।

সংগঠনটির মতে, বিষয়টি একটি ব্যাংকের সীমা ছাড়িয়ে পুরো ব্যাংকিং খাতে প্রভাব ফেলতে শুরু করেছিল। এবিবি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও ঐকমত্যের মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছিল এবং কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্তকে প্রশংসনীয় বলে মনে করছে। বিবৃতিতে বলা হয়, প্রায় ৩ কোটি গ্রাহক, বিপুল আমানত, রেমিট্যান্স নেটওয়ার্ক ও আন্তর্জাতিক বাণিজ্যে ভূমিকার কারণে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা জাতীয় অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এবিবি জানায়, সাম্প্রতিক অস্থিরতায় ব্যাংকটির সুশাসন, তারল্য ও আস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত এসব উদ্বেগ কমাতে সহায়ক হবে এবং ব্যাংক খাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।