Web Analytics

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার বিকেলের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও বিএনপি নেতা মো. ছরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সোনাপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক মোল্যা ও ছরোয়ার একই পক্ষের হওয়ায় বিরোধে নতুন মাত্রা যোগ হয়।

সোমবার বিকেল ৪টার দিকে ছরোয়ারের সমর্থক মো. টুকু মাতুব্বর বাজারে গেলে লাভলুর সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহল বাড়ানো হয়েছে। লাভলু ও ছরোয়ারের বক্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।